কুরআন সুন্নাহর আলোকে, পোশাক পর্দা ও দেহ-সজ্জা।
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)।
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স।
প্রকাশকাল : জানুয়ারী ২০০৭ ইং।
মূল্য : ৩০০৳,
কভার : A5, হার্ডকভার,
পরিমাণ : ১ কপি,
দাম : ১৪০৳,
পৃষ্ঠা : ৩৮৪,
ভাষা : বাংলা,
ISBN : 978-984-93281-5-5,
কুরআন কারীমে এ বিষয়ক কিছু মূলনীতি উল্লেখ করা হয়েছে। বিস্তারিত সকল বিধিবিধান জানতে আমাদেরকে একান্তভাবেই হাদীসের উপর নির্ভর করতে হয়েছে। এজন্য মূলত হাদীসে নববীর আলোকে পোশাকের বিধিবিধান জানার চেষ্টা করেছি এ পুস্তকে। রাসূলুল্লাহ সা.-এর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর মহান আল্লাহ কুরআন কারীমে ‘প্রথম অগ্রগামী মুহাজির ও আনসারগণকে’ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জনের জন্য অনুকরণীয় আদর্শ ও সফলতার মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন। তাঁদের ও যারা নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণ করবে তাঁদের জন্য তাঁর সন্তুষ্টি, জান্নাত ও মহা-সাফল্যের সুসংবাদ প্রদান করেছেন।
নিঃসন্দেহে নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণের ক্ষেত্রে তাঁদের সমসাময়িক সাহাবী-তাবিয়ীগণই ছিলেন সবচেয়ে অগ্রগামী। আর হাদীস শরীফেও তাঁদেরকে সর্বোত্তম প্রজন্ম ও অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মতামত ও কর্মের আলোকেই ইসলামকে সর্বোত্তমভাবে বুঝা ও ব্যাখ্যা করা সম্ভব। তাঁদের অনুকরণ অনুসরণের মধ্যেই রয়েছে মুক্তি, জান্নাত ও মহা-সাফল্যের নিশ্চয়তা। এ বিশ্বাসের উপরেই এ পুস্তকের সকল আলোচনা আবর্তিত। পোশাক-পরিচ্ছদ ও দৈহিক পারিপাট্যের বিষয়ে কুরআন-হাদীসের শিক্ষা, রাসূলুল্লাহ সা. ও সাহাবীগণের সুন্নাত জানাই আমাদের উদ্দেশ্য।


0 Reviews:
Post Your Review