ছালাতুর রাসূল (ছাঃ)।
লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
প্রকাশনী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ।
প্রকাশকাল : ২০১১ ইং।
মূল্য : ১০০৳,
কভার : A5, পেপারব্যাক,
দাম : ১০০৳,
পৃষ্ঠা : ৩০৪,
ভাষা : বাংলা,
ISBN : 978-984-33-3990-4,
বিবরণ :-
সালাত আদায় করা বিষয়ে সেরা বই।
ছালাতুর রাসূল (ছাঃ) বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ :-
অনুধাবন করুন আপনার প্রভুর বাণী- সফলকাম হবে সেই সব মুমিন যারা ছালাতে রত থাকে ভীত সন্ত্রস্ত ভাবে। অতএব গভীরভাবে চিন্তা করুন! আপনার প্রভু আল্লাহ কিজন্য আপনাকে সৃষ্টি করেছেন? মনে রাখবেন তিনি আপনাকে বিনা প্রয়ােজনে সৃষ্টি করেননি। তাঁর সৃষ্ট এ সুন্দর সৃষ্টি জগতকে সুন্দরভাবে আবাদ করার দূরদর্শী পরিকল্পনা নিয়েই তিনি আপনাকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। কে এখানে কত বেশী সুন্দর আমল করে এবং তার সৃষ্টিকর্তার হুকুম যথাযথভাবে পালন করে, তা পরীক্ষার জন্য আল্লাহ মউত ও হায়াতকে সৃষ্টি করেছেন। আপনার হাত-পা, চক্ষু-কৰ্ণ, নাসিকাজিহ্বা সর্বোপরি যে মূল্যবান জ্ঞান-সম্পদ এবং ভাষা ও চিন্তাশক্তির নেমত দান করে আপনাকে আপনার প্রভু এ দুনিয়াতে পাঠিয়েছেন, তার যথার্থ ব্যবহার আপনি করেছেন কি-না, তার কড়ায়-গণ্ডায় হিসাব আপনাকে আপনার সৃষ্টিকর্তার নিকটে দিতে হবে।


0 Reviews:
Post Your Review