দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর।
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স।
প্রকাশকাল : জুলাই ২০২০ ইং।
মূল্য : ৬০৳,
কভার : A6, পেপারব্যাক,
পরিমাণ : ১ কপি,
দাম : ৩৬৳,
পৃষ্ঠা : ৩২,
ভাষা : বাংলা,
ISBN : 978-984-93633-8-5,
বিবরণ :-
সংক্ষিপ্ত এ পুস্তিকায় পাঁচ ওয়াক্ত সালাত পরবতীর এবং সকাল সন্ধ্যার মসনূন যিক্র সহ একজন মুমিনের ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন পালনীয় কিছু মাসনূন যিক্র ও দু‘আ সংকলন করা হয়েছে। এছাড়া পুস্তিকার শুরুতে সংক্ষেপে যিক্রের পরিচয়, গুরুত্ব ও ফযীলত তুলে ধরা হয়েছে।
বক্ষমান পুস্তিকাটি স্বতন্ত্র কোনো সংকলন নয়। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমুল্লাহ) তাঁর ‘রাহে বেলায়াত’ গ্রন্থে যিক্র, দু‘আ ও মুনাজাত সম্পর্কে ব্যাপক ও বিস্তৃত আলোচনা করেছেন। এছাড়া তাঁর ‘সহীহ মাসনূন ওযীফা’ এবং ‘মুনাজাত ও নামাজ’ বইয়ে প্রয়োজনীয় যিক্র, দু‘আ ও মুনাজাতগুলো রয়েছে। তদুপরি অনেক দ্বীনদার মানুষ চান আরও সংক্ষিপ্তাকারে কিছু মাসনূন যিক্র ও দু‘আর একটি ক্ষুদ্র সংস্করণ, যা সবসময় নিজের সাথে বহন করা যাবে। তাদের আগ্রহ ও চাহিদার দিক বিবেচনা করেই মূলত সংক্ষিপ্ত এ পুস্তিকাটি সংকলন করা হয়েছে।


0 Reviews:
Post Your Review