আল্লাহর পথে দাওয়াত।
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স।
প্রকাশকাল : অক্টোবর ২০১৭ ইং।
মূল্য : ৫০৳,
কভার : A5, পেপারব্যাক,
পরিমাণ : ১ কপি,
দাম : ৩০৳,
পৃষ্ঠা : ৬৪,
ভাষা : বাংলা,
ISBN :978-984-93281-2-4,
বিবরণ :-
সর্বাবস্থায় অন্যায়ের প্রতি ঘৃণা ও অন্যায় অপসারণের জন্য হৃদয়ের আকুতি মুমিনের জন্য ‘ফরয আইন’। অন্যায়কে মেনে নেওয়া, ‘এমন তো হতেই পারে‘ বা ‘ওদের কাজ ওরা করছে আমি কি করব’ ইত্যাদি চিন্তা করে নির্বিকার থাকা বা অন্যায়ের প্রতি মনোকষ্ট অনুভব না করা ঈমান হারানোর লক্ষণ। আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) শিক্ষার অবমাননা যে মুমিনকে পীড়া না দেয় তার ঈমানের দাবী অসার।
দা‘য়ী ও মুবাল্লিগকে অবশ্যই সর্বদা বেশি বেশি কুরআন, হাদীস, তাফসীর, ফিক্হ, ও অন্যান্য ইসলামী গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আরবী না বুঝলে অনুবাদের সাহায্য নিতে হবে।
কুরআন-হাদীস :-
বাদ দিয়ে শুধুমাত্র আলিমদের রচিত গ্রন্থাদি পড়ে দীনকে জানার চেষ্টা করা কঠিন অন্যায় এবং কুরআন-হাদীসে প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শন। মহান আল্লাহ কুরআনকে সকল মানুষের হেদায়েতরূপে প্রেরণ করেছেন। তিনি তা বুঝা সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ (সা.) উম্মাতের জন্য তাঁর মহান সুন্নাত ও হাদীস রেখে গিয়েছেন। এগুলির সার্বক্ষণিক অধ্যয়ন মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠতম যিকির ও দা’ওয়াতের প্রধান হাতিয়ার।
অন্যায়ে লিপ্ত বা বিভ্রান্ত যে ব্যক্তিকে তিনি দা’ওয়াত দিচ্ছেন তার প্রতি তার হৃদয়ের অনুভুতি হবে বিপদগ্রস্থ আপনজনের মত। যার বিপদে তিনি ব্যাথা অনুভব করছেন এবং যাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য হৃদয়ের আকুতি অনুভব করছেন।


0 Reviews:
Post Your Review